মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ট্রাক ভিড়িয়ে চুরি করা হলো ৪০০ মণ ধান

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৪ ইং
ঝিনাইদহে ট্রাক ভিড়িয়ে চুরি করা হলো ৪০০ মণ ধান

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মহাসড়কের পাশে ট্রাক রেখে গোডাউন থেকে চুরি করে নিয়ে গেছে প্রায় ৪০০ মণ ধান। গত রোববার রাতে ডাকবাংলা বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ডাকবাংলার জোয়ার্দ্দার রাইস মিলের স্বত্ত্বাধিকারী শামীম হোসেন জানান, তার রাইস মিলের চাল উৎপাদনের জন্য ওই গোডাউনে ধান রাখা হয়। গভীর রাতে চোরচক্র গোডাউনের সামনে ট্রাক ঠেকিয়ে তালা ভেঙে প্রায় ৪০০ মণ ধান চুরি করে নিয়ে গেছে। পাশেই পুলিশ ক্যাম্প। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহাগ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। মৌখিকভাবে শুনে আমরা চুরি হওয়া ধান উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী