মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২৪ ইং
জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

চুয়াডাঙ্গার জীবননগরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নুরনবী (১৭) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।  শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার উথলী আমতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী একই উপজেলার সিংনগর স্কুলপাড়ার হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাইসাইকেল চালক নুরনবী সিংনগর আঞ্চলিক সড়ক থেকে জীবননগর-দর্শনা সড়কে উঠছিল। এ সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নুরনবীর মৃত্যু হয়। আর আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে সেখানে পাঠানো হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হেফাজতে নিয়েছে। তবে বাস চালক পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী