মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শংকরচন্দ্র ও মাখালডাঙ্গায় জামানত হারিয়েছেন ৭ চেয়ারম্যান প্রার্থী

  • আপলোড তারিখঃ ১০-০৩-২০২৪ ইং
শংকরচন্দ্র ও মাখালডাঙ্গায় জামানত হারিয়েছেন ৭ চেয়ারম্যান প্রার্থী

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামানত হারিয়েছেন ৭ চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে শংকরচন্দ্র ইউপিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৫ প্রার্থীর আর মাখালডাঙ্গা জামানত হারিয়েছেন দুই প্রার্থী। এই দুই ইউপি থেকে এবার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন ১৩ জন। গতকাল গতকাল শনিবার রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাহুল রায় দুই ইউপির ভোটের ফলাফল ঘোষণা করলে এই তথ্য জানা যায়।
আইন অনুযায়ী নির্বাচনে জামানত টিকাতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয় প্রত্যেক প্রার্থীকে। শংকরচন্দ ইউপিতে বৈধ ভোট পড়েছে ১৪ হাজার ৬৫৬টি। সেই হিসাবে জামানত টিকাতে হলে প্রত্যেক প্রার্থীর প্রয়োজন ছিল ১ হাজার ৮৩২ ভোট। তবে শংকরচন্দ্র ইউপি নির্বাচনে এর থেকে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন মো. বখতিয়ার, মো. জিসান মিয়া, মো. কাজী আমিরুল ইসলাম, সিকদার রাকিব হাসান ও মো. শরিফুল ইসলাম। এরমধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. বখতিয়ার পেয়েছেন ৯৩৫ ভোট, টেবিফোন প্রতীক নিয়ে ৭৩৩ ভোট পেয়েছেন মো. জিসান মিয়া, আনারস প্রতীক নিয়ে মো. কাজী আমিরুল ইসলাম পেয়েছেন ৫৭৭ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে ৪৫২ ভোট পেয়েছেন সিকদার রাকিব হাসান এবং রজনীগন্ধ্যা প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়েছেন মো. শরিফুল ইসলাম। ফলে তারা ু
এদিকে, মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে বৈধ ভোট পড়েছে ১৫ হাজার ২৮১টি। এখানে জামানত টিকাতে প্রার্থীদের প্রয়োজন ছিল ১ হাজার ৯১০ ভোট। সেই হিসাবে মাখালডাঙ্গায় জামানত হারিয়েছেন মো. আশাদুল হক ও মোহা. ওসমান গনি। এরমধ্যে আনারস প্রতীক নিয়ে ১ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন মো. আশাদুল হক এবং অটোরিক্সা প্রতীকের প্রার্থী মোহা. ওসমান গনি পেয়েছেন ৪৮১ ভোট।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী