মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গার কৃতী সন্তান আমেরিকা প্রবাসী টিটন মালিক

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২৪ ইং
গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গার কৃতী সন্তান আমেরিকা প্রবাসী টিটন মালিক

চুয়াডাঙ্গার কৃতী সন্তান আমেরিকা প্রবাসী ফ্লোরিডা বাংলা টেলিভিশনের সিইও, ফ্লোরিডা বাংলানিউজের সম্পাদক-প্রকাশক ও ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হাকিমুল আলম মালিক টিটন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় অংশ নেন জাতীয় ও স্থানীয় সকল গণমাধ্যমের সংবাদকর্মীরা। সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে এক বর্ণিল সন্ধ্যায় রুপ নেয় গোটা আয়োজন।

আয়োজনের শুরুতেই জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পরিচয় পর্বে মিলিত হন আমন্ত্রিত অতিথিরা। পরিচয় পর্ব শেষে হাকিমুল আলম মালিক টিটনকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা। একইসাথে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ। মুক্ত আলোচনা ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাকিমুল আলম মালিক টিটন।

``

প্রধান অতিথি বলেন, ‘আজকের এই আয়োজনের জন্য আত্মিক ধন্যবাদ জানাই আমার গণমাধ্যমের বন্ধুদের। দীর্ঘদিন পর পুরাতন সব মুখগুলোকে একসাথে দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছি। শৈশবের সেই দিনগুলো বারবার মনে পড়ছে। চুয়াডাঙ্গা থেকে অনেক দূরে থাকলেও এই মুখগুলো আমার কাছে সবসময় অমলিন হয়ে রয়েছে এবং থাকবে। পুরাতন মুখের ভিড়ে নতুন মুখও দেখছি, ভালোই লাগছে যে জেলার ভালোর জন্য সকলের অবস্থান অভিন্ন। বিদেশের মাটিতে থেকেও সব সময় আমার হৃদয় চুয়াডাঙ্গার মাটিতেই থাকে।’

উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে টিটন মালিক বলেন, ‘নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সামগ্রীকভাবে কাজ করতে হবে। আপনারা সাহস দিলে, উৎসাহ দিলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’

হাকিমুল আলম মালিক টিটন আরও বলেন, ‘আমরা চাইলে একসাথেই চুয়াডাঙ্গার জন্য কাজ করতে পারি। আমি দূরে থাকলেও আপনাদের সাথেই মিশে থাকতে চাই। আমি ফ্লোরিডা থেকে সংবাদমাধ্যম পরিচালনা করছি, আমরা যদি একসাথে হই তবে, চুয়াডাঙ্গা থেকেও এমন আধুনিক মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম চালু করতে পারি। যা শুধুই চুয়াডাঙ্গার কল্যানে কাজে আসবে।’

``

সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দীন মো. মত্তুর্জা ও ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক রুবাইত বিন আজাদ সুস্থির।

জাতীয় দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরি'র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভীর পরিচালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবুল হাসেম, হুসাইন মালিক ও জিসান আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শাহিদুল মুরছালিন জাইফ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী