মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাজুস চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনোত্তর অভিষেক ও শপথ গ্রহণ

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৪ ইং
বাজুস চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনোত্তর অভিষেক ও শপথ গ্রহণ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনোত্তর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা থানা সড়কের মর্ডান ম্যানসনে অবস্থতি বাজুস জেলা কার্যালয়ে এই অভষিকে ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জজ কোর্টে নারী ও শিশু আদলতের স্পেশাল পিপি এবং নির্বাচন কমিশনার অ্যাড. মো. আবু তালেব বিশ্বাস।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন ও সাধারণ সম্পাদক ললিত কুমার দাস নির্বাচিত সকল নেতাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি গোলাম রসুল, সরোয়ার হোসেন, আশাবুল হক মুকুল, মাসুম কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আজমুল হক, আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন সন্টু, উত্তম কুমার কর্মকার, আব্দুস সামাদ, কোষাধক্ষ্য আকরাম-উর রহমান, পরিচালক শেখ সাদী, আরিফুজ্জামান (বাবু), কামরুজ্জামান (ছোট খোকা), কার্ত্তিক কর্মকার, উজ্জল হোসেন, শুসান্ত কর্মকার, সেলমি উদ্দীন, আব্দুল জলিল, আর্শিকউদ্দৌলা (লিটন), আসলাম আলী প্রমুখ।

বাজুস চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন ও সাধারণ সম্পাদক ললিত কুমার দাস বলেন, দুই বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির দু’টি গুরুত্বপূর্ণ কাজ হলো- কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা আর কোনো সদস্য বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। বাংলাদেশে আজ জুয়েলারি শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা ‘মেইড ইন বাংলাদেশ’ নামে স্বর্ণশিল্পে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশ হতে চাই। আমরা স্বর্ণ ব্যবসায় অসৎ, চোরাকারবারি বন্ধ করতে চাই। এজন্য সংগঠনকে শক্তিশালী করার কাজে আমাদের সকলকে মনোযোগী হতে হবে। বক্তারা সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন। অনুষ্ঠান পরিচালনা করেন নতুন কমিটির সাধারণ সম্পাদক ললিত কুমার দাস।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী