মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৯-০২-২০২৪ ইং
চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংককের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

টোটন জোয়ার্দ্দার জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। এসময় তিনি নিজে এমপির সফরসঙ্গী থাকবেন। ব্যাংককের একটি হাসপাতালে যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে তাঁরা দেশে ফিরবেন। এমপি ছেলুন জোয়ার্দ্দার কতদিন ব্যাংককে অবস্থান করবেন সে সম্পর্কে টোটন জোয়ার্দ্দার বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য কয়েক দিন সময় লাগতে পারে। ব্যাংককে পৌঁছানোর পর সে বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী