মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০২৪ ইং
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার একটি প্রাইভেট ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

সজল আহম্মেদ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। এসময় সদর হাসপাতাল মোড়ে অবস্থিত মদিনা ক্লিনিকের ফ্রিজ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া (অজ্ঞান) ইনজেকশন উদ্ধার করা হয়। একই সাথে ক্লিনিকে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মদিনা ক্লিনিকের মালিক হুমায়ন কবিরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে সতর্ক করা হয়।

অপরদিকে, সদর হাসপাতাল এলাকায় অবস্থিত গ্রীন লাইফ মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন রোগ নির্ণয় করার মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আরফিনা খাতুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। এসময় উপস্থিত জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী