মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিতদের অভিনন্দন জানালেন দিলীপ কুমার আগরওয়ালা

  • আপলোড তারিখঃ ২৩-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবনির্বাচিতদের অভিনন্দন জানালেন দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দিলীপ কুমার আগরওয়ালা তাদের অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে দক্ষতার সাথে সংগঠন পরিচালনা করবে বলে আমি আশা করি। একইসঙ্গে সংগঠনের সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমার দৃঢ় বিশ্বাস।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী