মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনকালে আরএম ফয়জুর রহমান

  • আপলোড তারিখঃ ১৮-০২-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনকালে আরএম ফয়জুর রহমান

সমীকরণ প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাপ আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, পিপিএম- সেবা। টুর্নামেন্টে পাঁচটি থানা ও পুলিশ লাইন্সসহ ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে আলমডাঙ্গা থানা দল জীবননগর থানা দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে যায়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষার মাসে গভীর শ্রদ্ধার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ ও জাতীয় চার নেতাসহ জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। এছাড়াও তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি, আজ ভাষার মাসে আমি সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আন্তঃ ইউনিট ভলিবল প্রতিযোগিতা কঠোর ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক অবসাদ দূর করতে ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আমি মনে করি। এতে তাদের কাজের প্রতি আগ্রহ ও গতি বাড়বে। খেলাধুলা আমাদের বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। পছন্দ মাফিক খেলাধুলায় পুলিশ সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিনান্স) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দারসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী