মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আরবি পড়ে বাড়ি ফেরা হলো না তানিশার

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৪ ইং
আরবি পড়ে বাড়ি ফেরা হলো না তানিশার

নিজস্ব প্রদিবেদক:
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় তানিশা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চুয়াডাঙ্গায় পৌর শহরের সিঅ্যান্ডবি মাঠপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত তনিশা খাতুন সিঅ্যান্ড মাঠপাড়ার জীবন হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায়ও আরবি পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল তানিশা। বাড়ির সামনে এসে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এসময় তনিশা রাস্তার ওপর পড়লে ইজিবাইকের একটি চাকা তার পেটের ওপর দিয়ে অতিক্রম হয়। এসময় চিৎকার শুনে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, জরুরি বিভাগে শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘সিঅ্যান্ডবি মাঠপাড়ায় ইজিবাইকের ধাক্কায় এক তানিশা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী