মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জিপু চৌধুরী

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৪ ইং
ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জিপু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার ১ নম্বর ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও সুদক্ষ করে গড়ে তুলতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী জামায়াত-বিএনপির বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিই উন্নত দেশে রূপান্তরিত করতে পারে আমাদের মাতৃভূমিকে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা ও স্নেহপ্রাপ্ত সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। আজ বাংলাদেশ বর্হিবিশ্বের কাছে উদাহরণ। আমাদেরকে দেশের উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

এর আগে ত্রিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আতিয়ার রহসান বিপ্লব, বিপ্লব আহম্মেদ, আসাদুজ্জামান সবুজ, মামুন, আবু তাহের, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ ও সদর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মেফফাউল হাসান ডেভিড, ভাংবাড়িয়া ইউনিয়নের দিলবার পারোমানিক, আজাদ মন্ডল, বিল্লাল হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী