মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা কেরু চিনিকল, সীমান্ত চেকপোস্ট ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রসচিব মোস্তাফিজুর রহমান

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৪ ইং
দর্শনা কেরু চিনিকল, সীমান্ত চেকপোস্ট ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রসচিব মোস্তাফিজুর রহমান


দর্শনা অফিস:
দর্শনার কেরু চিনিকল, সীমান্ত চেকপোস্ট ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার দুপুরে সিনিয়র সচিব এসব জায়গা পরিদর্শন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে তিনি দর্শনা কেরু চিনিকলের ডিস্টিলারি ও কারখানা বিভাগের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

এসময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুপ আলী ও চিনিকল কারখানা ব্যবস্থাপক সুমন কুমার সাহা ও ব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান তাকে চিনি উৎপাদনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরিয়ে দেখান। এর আগে তিনি চিনিকলের ডিস্টিলারি বিভাগে প্রবেশ করলে তাকে কেরুর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর কেরুর অতিথি ভবনে চা-চক্র শেষে দর্শনা সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্ট ও দামুড়হুদার ডিসি ইকোপার্ক ভ্রমণ করেন তিনি। বেলা তিনটার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন। এসময় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, কেরুর এডিএম ইউসুপ আলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা, কেরুজ শ্রমিক ইউনিয়ন সভাপতি-সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী