মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন চুয়াডাঙ্গার সাহান

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৪ ইং
নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন চুয়াডাঙ্গার সাহান


সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ত্রিবার্ষিক ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি শহিদুল ইসলাম সাহানকে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত ২৫ জানুয়ারি রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮২তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (২০২৪-২০২৬) মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে দেশের ৬৮টি ইউনিটের মধ্যে থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী ২০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভায় বরগুনা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট অ্যাড. আবদুল মোতালেব মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়া খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু এবং চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট শহিদুল ইসলাম সাহানকে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান বলেন, ‘এ সম্মান আমার নয়, এ সম্মান ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল কমিটির নেতৃবৃন্দ এবং আজীবন সদস্যবৃন্দের।’

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনিবাহী সদস্য ও ডেলিগেট এবং সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে শহিদুল ইসলাম সাহান নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ায় জাতীয় সদর দপ্তরের সকল নেতৃবৃন্দ এবং সাহানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, ‘এ সম্মান আমাদের সকলের। নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ায় সেক্রেটারি সাহানকে আন্তরিক অভিনন্দন জানাই।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী