মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাড়াদী ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরবর্তী কর্মী সভায় নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৪ ইং
বাড়াদী ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরবর্তী কর্মী সভায় নঈম জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের পুনরায় প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহ কার্যক্রম পরবর্তী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় নতিডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহ অনুষ্ঠিত হয়। কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত হন। বাড়াদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে চুয়াডাঙ্গার উন্নয়নের ধারা অব্যহত রাখতে যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো অপশক্তিকে প্রতিহত করার জন্য চুয়াডাঙ্গা জেলায় আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
বাড়াদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান সেতুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, যুগ্ম-আহ্বায়ক ও খসকররা ইউপি চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, শেখ শাহী, তানভীর রেজা টুটুল, বুলবুল, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা বজলুর রহমান, বাড়াদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ন, আহ্বায়ক কমিটির সদস্য রনি, জিয়া, ইকবাল হোসেন, মিরাজ, উজ্জ্বল, ছামাদ, শরিফুল, তারেক, সেলিম মেম্বার, শাহীন, রমজান, রাজা, কালু, রাজু, রবিদুল, ফইরদিন, টেংরা, কোরিমসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী