মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল, ধীরগতিতে চলছে ট্রেন

  • আপলোড তারিখঃ ১৬-০১-২০২৪ ইং
উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল, ধীরগতিতে চলছে ট্রেন

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী আপ রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।
এ বিষয়ে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী