মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ মহড়া

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৪ ইং
নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর যৌথ মহড়া

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম প্রতিহত করার লক্ষে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সমন্বয়ে গাড়িবহরযোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ যৌথ মহড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ৬ বিজিবির অধিনায়ক, ৫৮ বিজিবির সহকারী পরিচালক, র‌্যাব-১২ এর স্কোয়ার্ড কমান্ডার ও ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালকের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেন্স প্যাট্রোলিং শেষে দামুড়হুদা মডেল থানাধীন জুড়ানপুর, মুক্তারপুর ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র, দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জীবননগর থানাধীন উথুলী বাসস্ট্যান্ড বাজার, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

মহড়ায় চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান, জেলা গোয়েন্দা শাখার ওসি ফেরদৌস ওয়াহিদ, ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও বিজিবি সদস্য ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবির গাড়ীবহরের টিম, র‌্যাব-১২ এর স্কোয়ার্ড কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ও ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামরুল ইসলামের নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশগ্রহণ করে।

``

পরিদর্শনকালে উপস্থিত ভোটারসহ জনসাধারণের উদ্দেশ্য আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সঙ্গে স্থানীয় পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান। ভোট প্রদানে বাঁধার সৃষ্টি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ কন্ট্রোলরুম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ/ডিউটি অফিসার, ইউএনও/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দের মোবাইল নাম্বারে অথবা র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর টিম কে তাৎক্ষণিকভাবে জানানোর পরামর্শ প্রদান করেন। যারা এ ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ভোটের দিন ভোট কেন্দ্রসহ বিভিন্ন স্থানে সাদা পোশাকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনের নজরদারি থাকবে। সর্বশেষ সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী