মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৩৫৪টি ভোট কেন্দ্রের ২০৫টিই ঝুকিপূর্ণ!

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ৩৫৪টি ভোট কেন্দ্রের ২০৫টিই ঝুকিপূর্ণ!

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্য ৩৫৪টি। এর মধ্যে ২০৫টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩৫৪টি কেন্দ্রের মধ্যে ২০৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৪৯টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। জেলায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে থাকছে সশস্ত্র বাহিনীর ২৯৫ জন সদস্যসহ র‌্যাব, আনসার, বিজিবি ও পুলিশের মোট ১ হাজার ১৪৬ জন আইনশৃঙ্খলা সংস্থার সদস্যরা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম-সেবা) বলেন, জেলায় ৩৫৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২০৫টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তার করেছি। নির্বাচন সংক্রান্ত ঘটনা হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ফৌজদারি অপরাধ হলে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, চুয়াডাঙ্গার দুটি আসনে সুষ্ঠু-সুন্দর ও ব্যাপক উদ্দীপনার মধ্যদিয়ে সম্মানিত ভোটাররা যেন নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি শেষ পর্যায়ে। নিরাপত্তা নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের শঙ্কা যেন তৈরি না হয়, সেদিকে পুলিশ যথেষ্ঠ সতর্ক আছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী