সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানি

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৩ ইং
জীবননগরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানি

জীবননগর অফিস:
জীবননগরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানির মামলায় শুকুর আলী (৫০) নামের এক মুদি-দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুকুর আলী জীবননগর পৌরসভার নারায়ণপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

ভুক্তভোগী ওই শিশুর মা বলেন, ‘গত রোববার আমার বোনের সাথে আমার মেয়ে শুকুর আলীর দোকানে চকলেট কিনতে গিয়েছিল। তবে দোকানদার ব্যস্ত থাকায় আমার বোন আমার মেয়েকে বলে, তুই দোকান থেকে চকলেট নিয়ে আয়, আমি বাড়ি চলে গেলাম। আমার বোন চলে আসার পর দোকান ও আশপাশে কোনো লোকজন ছিল না। এই সুযোগে শুকুর আলী আমার মেয়েকে তার দোকানের ভেতরে ডেকে নেয়। পরে তাকে চকলেট খেতে দিয়ে পায়জামা খুলে স্পর্শকাতর জায়গায় খারাপ কিছু করার উদ্দেশ্যে হাত দেয়।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে এর প্রতিবাদ করলেও আরও চকলেট দেবে বলে জোর করে উলঙ্গ করে ফেলে। পরে লোকজন আসতে দেখে আমার মেয়ের হাতে আরও চকলেট দিয়ে বলে এগুলো তোর মাকে দিবি। আর এসব কথা কাউকে বলবি না। তাহলে আরও চকলেট দেব।’ তিনি বলেন, ‘দোকান থেকে বাড়ি এসে আমার মেয়ে এসব কথা বলেনি। সন্ধ্যায় গোয়ালপাড়ায় ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনা আলোচনা করার সময় আমার মেয়ে বলে শুকুর এরকম করেছে আমার সাথে। বিষয়টি কয়েকজনকে জানালে তারা আমাকে থানায় একটি অভিযোগ দিতে বলে। পরে আমরা থানায় লিখিত অভিযোগ করি।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছিল। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় থানায় শুকুর আলীকে আনা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রেকর্ড করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জীবননগরে ধর্ষণের পর এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী