সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভায় ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মতবিনিময় সভায় ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় মোহাম্মদী শপিং কমপ্লেক্সে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা শাখার সভাপতি বাবলু শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গাবাসী আমার সঙ্গে আছেন। আশা করি চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডঙ্গাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাই। আমি এই এলাকায় যত উন্নয়নমূলক কাজ করেছি, আমি বিশ্বাস করি জনগণ আমার নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট চাই।’

বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. রিপন মন্ডল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক শহিদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা শ্রমিক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাহেদা খাতুন, চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ নেতা রিমন বিশ্বাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী