বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৩ কেজি গাঁজা ও এয়ারগানের বডি উদ্ধার, আটক ২

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২৩ ইং
দর্শনায় ৩ কেজি গাঁজা ও এয়ারগানের বডি উদ্ধার, আটক ২

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৮টি এয়ারগানের বডি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে বড় বলদিয়া গ্রামে পৃথক দুটি অভিযানে মাদক ও এয়ারগান উদ্ধার হয়।

এসময় আটক হয় সোহেল রানা (৩৫) ও জিয়ারুল ইসলাম ওরফে কালো জিয়া (৪০) নামের দুজন। আটককৃত সোহেল দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া গ্রামের পশ্চিমপাড়ার সিহাব আলীর ছেলে এবং কালো জিয়া একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানার এসআই তারেক হাসান সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বড় বলদিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কেজি গাঁজাসহ সোহেল রানা আটক হয়। পরে রাত চারটার দিকে পৃথক একটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৮টি এয়ারগানের বডি ও ব্যারেলসহ জিয়ারুল ইসলাম ওরফে কালো জিয়া আটক করে। আটক আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা