বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রার্থিতা ফিরে পেয়ে মীর্জা শাহরিয়ার লণ্টু বললেন ধৈর্য্যরে বিজয় হয়েছে

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২৩ ইং
প্রার্থিতা ফিরে পেয়ে মীর্জা শাহরিয়ার লণ্টু বললেন ধৈর্য্যরে বিজয় হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু। গতকাল মঙ্গলবার সুগ্রিম কোর্টের চেম্বারে জজ আদালতের বিচারক বিচারপতি ইনায়েতুর রহিমের আদালতে আপিল শুনানি শেষে তিনি এই আদেশ দেন। এর আগে চুয়াডাঙ্গা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু। গত ৪ ডিসেম্বর মনোনয়পত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র ১ ভাগ ভোটারের ত্রুটির কারণে বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি এবং সেখানেও মনোনয়নয়পত্র বাতিলের আদেশ বহাল ছিল। মনোনয়নপত্র ফিরে পেতে তিনি হাইকোর্ট বিভাগে আপিল করেন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে তাঁর মনোনয়নপত্র বহাল রাখার আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু বলেন, ‘সকলের কাছে আমি দোয়া প্রার্থী। মানুষের অফুরন্ত ভালোবাসা আর দোয়ার বরকতে আমি শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে আমার প্রার্থিতা ফিরে পেয়েছি। এ বিজয় আপনাদের, এ বিজয় চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের জনগণের।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমার প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আজ অবধি ধৈর্য্যরে সাথে আমার পাশে থেকেছেন। আমার পক্ষে থেকেছেন। হাজার প্রলোভনেও আপনাদের নীতি-নৈতিকতা বিসর্জন দেননি। আমি শিগগিরই আসছি আপনাদের সাথে মতবিনিময় ও মোলাকাতে। আগামী ৭ জানুয়ারি আমাদের এ ধৈর্য্যরে বিজয় হবে। সে বিজয় হবে আপনাদের। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা ছিল, আছে আর আগামীতেও থাকবে। আমি আপনাদের সন্তান। আপনারাই আমার নেতা, আমার অভিভাবক ও আমার পথপ্রদর্শক।’

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লণ্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মীর্জা ময়েজ উদ্দিন আহমদের ছেলে এবং চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর্জা সুলতান রাজার ছোট ভাই। তিনি ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা