বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিষপানে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২৩ ইং
আলমডাঙ্গায় বিষপানে কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পারিবারিক কলহের জেরে জহুরুল (৫২) নামের এক কৃষক বিষপানে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহুরুল আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী ইউনিয়নের দশের মোড়পাড়ার মৃত আরশেদের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার রাতে সাংসারিক কলহের জেরে বিষপান করেন জহুরুল। পরে বিষপানের বিষয়ে জানতে পেরে রাত ৯টার দিকে তাকে চুয়াডাঙ্গার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন।

গতকাল সকালে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওসামা মোহাম্মদ জালাল পরীক্ষা-নিরীক্ষা করে জহুরুলকে মৃত ঘোষণা করেন। ওসামা মোহাম্মদ জালাল পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় গতকালই দাফনের অনুমতি দিয়ে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা