বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফন

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৩ ইং
হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফন

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সেনা সদস্য আব্দুল মান্নাফের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জানাজা শেষে হাটবোয়ালিয়ায় হাঁটুভাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের দাফনের পূর্বে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাসের উপস্থিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকরামুল হকের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বাহিনীর রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সশস্ত্র সালাম ও শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের গার্ড অব অনার টিমের প্রধান রেজাউল ইসলাম। জানাজা ও দাফনকার্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক কমান্ডার সুলতান, বশির উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুর রহমান ধুনা, আবুল হোসেন, সোয়েব উদ্দীন, মোজাম্মেল হক, রেজাউল হক, নিজামুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন স্তরের মানুষ।

উল্লেখ্য, গত সোমবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফের বুকে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার সময় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ বিল্লাল হাটুভাঙ্গা গ্রামের মৃত মুফাতুল্লার ছেলে।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা