বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতে এক কাঁচামাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। এসময় বাজারের কাঁচামাল ব্যবসায়ী জামাত আলীকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণে নিতে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। গতকাল বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বিভিন্ন কাঁচামালের দোকান তদারকি করেন। এসময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও তিনি বাজারের বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও বেশি দামে পেঁয়াজ বিক্রয় না করার জন্য সর্তক করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা