সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ওসির পরিচয় দিয়ে সোনার চেন নিয়ে চম্পট

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৩ ইং
দর্শনায় ওসির পরিচয় দিয়ে সোনার চেন নিয়ে চম্পট

দর্শনা অফিস:
দর্শনায় পুলিশের ওসি (তদন্ত) পরিচয় দিয়ে সোনার চেন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে দর্শনা রেলবাজার বিশ^ কর্মকার জুয়েলার্স থেকে প্রায় লাখ টাকা মূল্যের ১৩ আনা স্বর্ণের চেইনটি নিয়ে যায়।

পরে দোকানের মালিক পরিমল কর্মকারের বাবা বিশ্বনাথ কর্মকার দর্শনা থানায় গিয়ে জানতে পারেন ওই লোক প্রতারক ছিলেন। এ ঘটনায় দর্শনা থানায় পরিমল কর্মকার বাদী হয়ে একটি অভিযোগ করেন।

``

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে এসেছি। এটা তেমন কিছু না। তবে পুলিশের কেউ যদি নিয়ে থাকে, তাহলে মূল্য দিয়ে আসবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী