সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে খেলার সময় ফুটবলের আঘাতে কলেজছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৩ ইং
গাংনীতে খেলার সময় ফুটবলের আঘাতে কলেজছাত্রের মৃত্যু

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরে গাংনীতে বুকে ফুটবলের আঘাতে স্বপ্নীল আহমেদ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্নীল আহমেদ ওই গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে ও স্থানীয় তেরাইল-জোড়পুকুরিয়া বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বপ্নীল হোসেন তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল। সে সময় আকস্মিকভাবে ফুটবলটি তার বুকে এসে লাগলে সে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপ্নীলের অকাল মৃত্যুর খবরে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম বলেন, বুকে আঘাতজনিত কারণে স্বপ্নীলের মৃত্যু হতে পারে। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘খেলার সময় বুকে ফুটবলের আঘাত লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী