সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কে এই তাইজাল?

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৩ ইং
চুয়াডাঙ্গা-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কে এই তাইজাল?

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনে কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি তাইজাল হক তাজুল নামের এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। তাইজাল গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র তুললে তাঁর পরিচয় জানতে আগ্রহী ওঠে অনেকেই। কিন্তু, কে এই তাইজাল? তা কেউই বলতে পারছিলেন না। তবে, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাঁর সম্পর্কে আংশিক জানা গেছে। সম্প্রতি বহুল আলোচিত তৃণমূল বিএনপির এই প্রার্থী সাবেক সেনা সদস্য। স্থায়ী নিবাস আলমডাঙ্গা উপজেলার কোন এক গ্রামে। এখন থাকেন আলমডাঙ্গা কোর্টপাড়ায়। নির্বাচনে প্রার্থী হবার পূর্ব অভিজ্ঞতা বলতে, সম্প্রতি অনুষ্ঠিত আলমডাঙ্গা বনিক সমিতির নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে, কামিয়াব হতে পারেননি। তাই হয়তো এবার তিনি বড় পরিসরে রাজার ভোটে রাজার দলের প্রার্থী। বাকিটা দেখার অপেক্ষা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী