সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় এমপি টগরকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়ায় এমপি টগরকে স্বাগত জানাতে প্রস্তুতি সভা

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে চতুর্থবারের মত নৌকার মাঝি হলেন এমপি আলী আজগার টগর। আজ মঙ্গলবার ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরবেন তিনি। এদিকে, তাকে স্বাগত জানাতে গতকাল সোমবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু ও শেখ আতিয়ার রহমান মেম্বার, আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল খালেক, দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, শেখ সামাদুল ইসলাম, আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরজ আহমেদ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, বর্তমান সভাপতি এসএম নাসিম উদ্দিন প্রমুখ। দলীয় সূত্রে জানাগেছে, এমপি আলী আজগার টগর আজ মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবে। এরপর সেখান থেকে মোটরসাইকেল বহরনিয়ে জীবননগর হয়ে তিনি দর্শনায় ফিরবেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী