বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল ও পিকেটিং

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৩ ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল ও পিকেটিং

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ, মশাল মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কার্মীরা শহরের কয়েক স্থানে মিছিল ও পিকেটিং করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়ক, সদর হাসপাতাল সড়ক ও চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, বিএনপির ডাকা রোববার ও সোমবারের হরতালের সমর্থন জানিয়ে শহরের কয়েক স্থানে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও পিকেটিং করেন। সন্ধ্যা ছয়টায় শহরের শহীদ আবুল কাশেম সড়কের ডাকঘর চত্বর থেকে জনতা ফার্মেসির সামনে পর্যন্ত মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। একই সময়ে শহরের অপরদিকে সদর হাসপাতাল রোডের রাজধানী ক্লিনিকের সামনের রাস্তায় পিকেটিং করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা মশাল হাতে মিছিল করার পর মশালগুলো সড়কের ওপরে রেখেও হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

``

ঝিনাইদহ:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে এবং ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শহরের হাটখোলা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ জানান, বিএনপি ঘোষিত (১৯ ও ২০ নভেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ শহরের বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে কোলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা