বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জাহাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৩ ইং
আলমডাঙ্গার জাহাপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার জাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন। নিহত শামিম আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের মুন্সিপাড়ার সোনা মিয়ার ছেলে। পারিবারের সদস্যরা জানান, গতকাল বেলা দুইটার দিকে জুম্মার নামাজ পড়ে শামিম বাড়িতে আসেন। এসময় বাড়ির উঠানে বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে তারটি সরানোর চেষ্টা করেন তিনি। তারটি হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শামিমকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, দুপুরে পরিবারের সদস্যরা শামিমকে জরুরি বিভাগে নিয়ে আসে। তারা জানায়, শামিম বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা