সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জমে উঠেছে পশুহাটগুলো, বাড়ছে ক্রেতা সমাগম

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৩ ইং
জমে উঠেছে পশুহাটগুলো, বাড়ছে ক্রেতা সমাগম
সমীকরণ প্রতিবেদক: জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি দেওয়া হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও প্রস্তুত মেহেরপুরের খামারীরা। রাজধানীর পশুহাটগুলো জমে না উঠলেও ইতোমধ্যে মেহেরপুর, বামুন্দী, আলমডাঙ্গা ও কাতলামারী পশুহাটে কোরবানির পশু বেচা-কেনা শুরু হয়েছে। ভারতীয় গরুর সরবরাহ না থাকায় কোরবানির ঈদে পশুর হাটগুলোতে দেশী জাতের গরুই বেশি পাওয়া যাবে বলে জানান গরু ব্যবসায়ীরা। এবার ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুরে ১ লাখ ৯০ হাজার ৫২০টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন স্থানীয় খামারীরা। মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় প্রান্তিকসহ ছোট-বড় খামারী রয়েছেন ২৯ হাজার ৪৫০ জন। জেলায় এবার ৯০ হাজার পশু কোরবানির চাহিদা থাকলেও তার বিপরীতে পশু রয়েছে ১ লাখ ৯০ হাজার ৫২০টি। এ বছর মেহেরপুরে কোরবানির জন্য যে পরিমাণ পশু প্রস্তুত রয়েছে, তাতে চাহিদা মিটিয়ে প্রায় ১ লাখ পশু উদ্বৃত্ত থাকবে। জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের খামারী হাজী আব্দুল কাদের বলেন, ‘আমার খামারে শাহী ওয়াল দেশীয় জাতের ৯টি গরু রয়েছে। আমরা গরুকে কোনো প্রকারের রাসায়নিক খাদ্য দিচ্ছি না, সম্পূর্ণ প্রাকৃতিক দানাদার খাবার, গমের ভূষি, কাঁচা ঘাস, বিচালি, খৈল, চিটাগুড় এসব খাবার দিয়েই গরু মোটাতাজা করা হচ্ছে।’ এদিকে, ঈদকে সামনে রেখে পশু কোরবানি নির্বিঘ্নে করতে জেলা প্রাণিসম্পদ বিভাগ নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে জানা গেছে। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সাইদুর রহমান বলেন, জেলার বাজারগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হচ্ছে। পাঁচটি ভেটেরিনারি মেডিক্যাল টিম বিভিন্ন পশুহাটে সেবা প্রদান করছে।’ মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম বলেন, কোরবানির পশুর হাটগুলোতে চুরি, ছিনতাই, প্রতারণাসহ যেকোনো ধরনের অপরাধ, গরুর মালিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পশু বেচা-কেনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী