সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালায় ডিসি আমিনুল ইসলাম

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালায় ডিসি আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকের সাথে জড়িত হলেই পরিবারের ধ্বংস অনিবার্য। আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। আজকের আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। প্রথমে সামাজিক আন্দোলন পরিবার থেকে গড়ে তুলতে হবে। সবারই দায়িত্ব আছে। নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করতে হবে। শুরুতেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে এর প্রতিকার সম্ভব। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের প্রবণতা এ জেলায় একটু বেশি। প্রশাসন, পুলিশ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরই এ ব্যাপারে কঠোরভাবে সোচ্চার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে কঠোর। তিনি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। কোনোভাবেই মাদকের ব্যাপারে ছাড় দেওয়া যাবে। আরও বেশি অভিযান বাড়াতে হবে। এ কর্মশালার মাধ্যমে আপনাদের পরামর্শ ও মতামতকে গুরুত্বের সাথে দেখা হবে। দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু হোসেন। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ। কর্মশালায় বক্তারা বলেন, মাদকের ব্যাপারে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। মাদকের ব্যাপারে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করা সম্ভব। দিনব্যাপী এ কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করা হয়। মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী