সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৩ ইং
আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন
জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ঋণ খেলাপির দায়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আতিয়ার রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি ৮ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৮ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহম্মেদ বলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইকালে চেয়ারম্যান প্রার্থী মো. আতিয়ার রহমানের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৮ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৬ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী