সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি-যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৩ ইং
বিএনপি-যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: নাশকতার মামলায় চুয়াডাঙ্গা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সোমবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এর মধ্যে গতকালই চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা থেকে গ্রেপ্তারকৃত ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে জীবননগর থেকে গ্রেপ্তারকৃত দুজনকে আজ আদালতে নেওয়া হবে। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা আলুকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিন্না সর্দার (৫০), মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিন (৪০), দামুড়হুদা উপজেলার আতিয়ার হোসেন (৫০), রফিকুল ইসলাম (৪৬), ফারুক হোসেন (২৮), তরিকুল ইসলাম (৪২), আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শাকিল হোসেন, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকিদুল ইসলাম ও সীমান্ত ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়া গ্রামের বাসিন্দা মো. রুবেল। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘গত রোববার রাতে নাশতকার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা সোমবার দিবাগত রাত একটার দিকে জীবননগর থেকে নাশকতার মামলায় এ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের ২০২২ সালের একটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (আজ) তাঁদের আদালতে সোর্পদ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী