সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরের রেলগেট পরিদর্শনকালে সচিব এবিএম আমিন উল্লাহ

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২৩ ইং
চুয়াডাঙ্গা শহরের রেলগেট পরিদর্শনকালে সচিব এবিএম আমিন উল্লাহ
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, চুয়াডাঙ্গা শহরের যানজট নিরসনে শহরের রেলগেটের ওপর দিয়ে ওভারপাস নির্মাণ করা হবে। গতকাল শনিবার সকালে রেলগেট এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এর আগে সচিব চুয়াডাঙ্গা জেলার প্রবেশদ্বার বদরগঞ্জ বাজারে আসলে তাঁকে বিআরটিএ এবং সড়ক বিভাগের কর্মকর্তারা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক মো. মাসুদ আলম, চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, বিআরটিএ চুয়াডাঙ্গা ও মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক আবু জামাল ও বিআরটিএ মেহেরপুরের মোটরযান পরিদর্শক জিয়াউর রহমান। পরে সচিব মেহেরপুর-কুষ্টিয়া রুটে নির্মাণাধীন চার লেন সড়কের নির্মাণকাজ পরিদর্শনের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী