সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ১১ কেজি রুপার গহনাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৫-২০২৩ ইং
দর্শনায় ১১ কেজি রুপার গহনাসহ দুজন আটক
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার শলুয়া গ্রাম থেকে ১১ কেজি রুপার গহনাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনার রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে ফরহাদ হোসেন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)। ডিবি জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার শলুয়া সড়কে ডিবির একটি দল অবস্থান নেয়। এ সময় দুজন ডিবি পুলিশদের দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি ৯৬৫ গ্রাম ওজনের রুপার গহনা উদ্ধার করা হয়। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, উদ্ধারকৃত রুপার বাজার মূল্য ১১ লাখ টাকা ধরে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী