সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গা কারাগারের কয়েদির মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৩ ইং
হাসপাতালে নেওয়ার পথে চুয়াডাঙ্গা কারাগারের কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় টুটুল মোল্লা (৬০) নামের এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। টুটুল আলমডাঙ্গা উপজেলার মানিকনগর পাঁচলিয়া গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে। তিনি জেলা কারাগারে মাদক মামলায় সাজা ভোগ করছিলেন। টুটুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। তিনি বলেন, ২০২২ সালের ১৩ ডিসেম্বর ১ কেজি ১ শ গ্রাম গাঁজাসহ টুটুলকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে তাঁকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে টুটুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে জানান জেল সুপার। তিনি বলেন, ‘তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে যশোরে পৌঁছালে তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী