সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার সময় আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২৩ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার সময় আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জুয়েল হোসেন (৩০) নামের এক দালালের ৬ মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। সাজাপ্রাপ্ত জুয়েল চুয়াডাঙ্গা পৌর শহরের মুসলিমপাড়ার আছির উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আতাউর রহমান বলেন, হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় জরুরি বিভাগ থেকে রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে জুয়েল। বিষয়টি হাসপাতালের দায়িত্বরত পুলিশকে জানালে জুয়েলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন। শুধু জুয়েল নয়, হাসপাতালে এক নারীসহ বেশ কয়েকজনকে দালাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। তাদের হাসপাতালে দেখা মাত্রই পুলিশকে জানানো হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীম ভূঁইয়া বলেন, ‘সদর হাসপাতাল কর্তৃপক্ষ জুয়েল হোসেন নামের এক দালালকে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েলকে দÐবিধির ১৮৬০ সালের ২৯১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।’ গতকালই সাজাপ্রাপ্ত জুয়েলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী