সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২৩ ইং
বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা বধ্যভূমির সম্মেলন শেডে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি অফিস কর্তৃক বধ্যভূমির ফুল ও ফল গাছের জন্য একটি স্প্রে মেশিন প্রদান করেন তিনি। মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশের উন্নয়নে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু বিরোধী দল বিশেষ করে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে।  তারা চোখে সরকারের উন্নয়ন দেখতে পান না, তারা সরকারের বিরুদ্ধে কাজ করছে। ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানের দোসররা লাল ব্রিজের কাছে মানুষদের ট্রেন থেকে নামিয়ে হত্যার পর বধ্যভূমিতে পুতে রেখেছিল। আমরা বধ্যভূমি সংরক্ষণ করেছি আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য। জামায়াত-বিএনপি মুক্তিযুদ্ধ নিয়েও মিথ্যাচার করে, বিকৃত ইতিহাস বানাতে চায়। এসবের বিরুদ্ধে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ মতবিনিময় সভা শেষে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস বদ্ধভূমির জন্য একটি স্প্রে মেশিন এমপি ছেলুন জোয়ার্দ্দারের নিকট হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, কৃষি অফিসার হোসেন শহীদ সোহরোয়ার্দি, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, অফিসার ইনচার্জ (অপারেশন) একরাম হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব  লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, জেলা পরিষদের সদস্য মনজু রহমান জান্টু, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, আসিকুর রহমান ওল্টু, তরিকুল ইসলাম, সোহানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সমীর দে, সাবেক যুবলীগ নেতা আবু ছিদ্দিকী টগর, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত খান, মিরাজুল ইসলাম, রঞ্জু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, নাজিম, রাহুল, মশিউর, পলাশ, শিহাব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী