সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘুমন্ত শিশুর ওপর উঠে গেল ভুট্টা বোঝাই লাটাহাম্বার

  • আপলোড তারিখঃ ০৮-০৪-২০২৩ ইং
ঘুমন্ত শিশুর ওপর উঠে গেল ভুট্টা বোঝাই লাটাহাম্বার
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হলো আমেনা খাতুন রোজা নামের এক বছর বয়সী ঘুমন্ত শিশু। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে উপজেলা কাপাশাটিয়া ইউনিয়নের গুড়পাড়া গ্রামে মাঠে মায়ের কর্মস্থলের পাশে ঘুমিয়ে ছিল সে। এসময় একটি লাটাহাম্বার শিশুটিকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু গুড়াপাড়া গ্রামের ববিতা খাতুনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ববিতা খাতুন বাড়ির অদূরের একটি মাঠে ভুট্টার খড়ি গুছাচ্ছিলেন। কাজে ব্যস্ত থাকায় ববিতা খাতুন তার শিশু মেয়েকে খেতের পাশের একটি ছায়াযুক্ত স্থানে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সে সময় মাঠ থেকে ভুট্টা বোঝাই একটি লাটাহাম্বার অসতর্কতাবসত শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানায়, ভুট্টা বোঝাই লাটাহাম্বারটি চালাচ্ছিলেন নিপুন। সে রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের মরজেম আলীর ছেলে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী