সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের বাগোয়ান গ্রামের ইউপি সদস্য রকিব উদ্দিনের কাণ্ড

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
মুজিবনগরের বাগোয়ান গ্রামের ইউপি সদস্য রকিব উদ্দিনের কাণ্ড
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে সাংবাদিকদের নাম ভাঙিয়ে ইউপি সদস্য রকিব উদ্দিন টিসিবির পণ্য তুলেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে বাগোয়ান গ্রাম থেকে কার্ড জমা না দিয়ে সাংবাদিকদের নাম ভাঙিয়ে তিনি পাঁচজনের পণ্য তোলেন। তবে এ বিষয়ে সাংবাদিকেরা কিছুই জানেন না। ইউপি সদস্যের এমন কর্মকাণ্ডে নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। টিসিবির ডিলার রিপন আলী বলেন, ‘রকিব মেম্বার সাংবাদিকদের নামে করে পাঁচজনের পণ্য নিয়ে গেছেন। পরে সাংবাদিকেরা ঘটনাস্থলে আসলে তাদের কাছ থেকে জানতে পারি তারা পণ্য নেওয়ার বিষয়ে কিছুই জানেন না। একজন জনপ্রতিনিধি এ ধরণের প্রতারণা করে পণ্য নিয়ে যাবে ভাবতে পারিনি।’ স্থানীয় সাংবাদিক সাকিল রেজা বলেন, ‘আমি বাগোয়ান গ্রামে টিসিবির ট্রাকের কাছে গেলে ডিলার রিপন জানান ‘সাংবাদিকদের নাম করে পাঁচজনের পণ্য রকিব মেম্বার তুলে নিয়ে গেছেন। বিষয়টি শুনে আমি অবাক হয়েছি।’ এ বিষয়ে জানতে রকিব মেম্বারকে বেশ কয়েকবার ফোন করা হয়। তবে তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী