মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২১ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে দ্রুতগামী মোটরসাইকেল থেকে পড়ে রাকিব হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা তার বন্ধু জনি মিয়া (২৫) আহত হয়েছেন। নিহত রাকিব ও আহত জনি হিন্দা গ্রামের বাসিন্দা। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে হিন্দা কেন্দ্রীয় গোরস্থান ময়দানের কাছে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাকিব ও তার বন্ধু জনি একটি মোটরসাইকেলযোগে হিন্দা ভিটাপাড়ার দিক থেকে হিন্দা বাজারপাড়ার দিকে যাচ্ছিলেন। রাকিব চালাচ্ছিলেন মোটরসাইকেল। তার বন্ধু জনি মোটরসাইকেলের পিছনে বসে ছিলেন। হিন্দা কেন্দ্রীয় গোরস্থান ময়দানের কাছে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানের সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লাগে। এসময় রাকিব গুরুতরভাবে আহত হন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ