রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাচ্চুকে গুলি করার ঘটনায় সেই শুটার গান উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাচ্চুকে গুলি করার ঘটনায় সেই শুটার গান উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় সাচ্চু নামের একজনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত সেই ওয়ান শুটারগানটি উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গত বুধবার দিবাগত রাত একটার দিকে আসামি বাকেরের বসতবাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সাচ্চুকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার সাথে জড়িত আটক বাকেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অস্ত্রটি লুকিয়ে রাখার কথা স্বীকার করেন তিনি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর শহরের নূরনগর কলোনিপাড়ায় আসামির বসতবাড়ি থেকে ওই ওয়ান শুটার গানটি উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জেরে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকায় সাচ্চুকে গুলি করে শাকের ও বাকের দুই ভাই। সংবাদ পেয়ে জড়িতদের আটক করতে মাঠে নামে পুলিশ। কিছু সময় পর ঘটনাস্থলের পাশের একটি ভুট্টা খেত থেকে আসামি বাকেরকে আটকসহ ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনার অপর আসামি আটক বাকেরের ভাই শাকের এখনো পলাতক রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার