মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে চালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৩-২০২১ ইং
আলমডাঙ্গায় ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে চালকের মৃত্যু
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে রাশিদুল ইসলাম (২৪) নামের এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আলমডাঙ্গা ফায়ার সর্ভিসের কর্মীরা নিহত রাশিতুলের লাশ মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের হেফাজনে দেয়। নিহত রাশিদুল ইসলাম দামুড়হুদা আলমডাঙ্গা উপজেলার উজিরপুর মাঠপাড়ার মৃত মাদার আলীর ছেলে। জানা যায়, গতকাল ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর চালিয়ে মুন্সিগঞ্জের একটি ইটভাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সিগঞ্জ পশুহাটের ভাই-বোন স্টোরের সামনে পৌঁছালে রাশিদুল ইসলাম ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মারেন। এসময় ট্রাক্টরটি ভেঙ্গে রাশিদুল ইসলাম ভাঙ্গা ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে গুরুত্বর জখম হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনার পর নিহত ট্রাক্টর চালক রাশিদুলের মরদেহ মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ও তাঁদের আবেদনের ভিত্তিতে সকালে রাশিদুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী