মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শিশু মৃত্যুর ঘটনায় মা নাসিং হোমে ভাঙচুর

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০২১ ইং
আলমডাঙ্গায় শিশু মৃত্যুর ঘটনায় মা নাসিং হোমে ভাঙচুর
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মা নাসিং হোমে চিকিৎসাধীন অবস্থায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মৃত্যুর ঘটনায় ওই নার্সি হোমে ভাঙচুর চালিয়েছে শিশুর পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার মা নাসিং হোমে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের ওল্টু-মনিরা খাতুন দম্পতির ছেলে। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি আলমডাঙ্গার মা নার্সি হোমে মনিরা খাতুন সিজারিয়ান পদ্ধতিতে পুত্র সন্তান প্রসব করে। সেখানে অবস্থানকালে গত সোমবার হঠাৎ করেই শিশুটি অসুস্থ্য হয়ে পড়ে। পরিবারের সদস্যরা এসময় শিশুটিকে মেহেরপুর সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. হাবিবুর রহমানের আলমডাঙ্গাস্থ চেম্বারে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে শিশুটিকে আবার মা নার্সিং হোমে নেয়া হয়। গতকাল সন্ধ্যায় মা নার্সিং হোমে অবস্থানকালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা মা নার্সিং হোমে ভাঙচুর চালায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে প্রসূতির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ‘ভুল চিকিৎসা ও অন্য চিকিৎসকের নিকট নিয়ে যেতে বাঁধা দেওয়ার ফলে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশু মৃত্যুর ঘটনায় তাঁরা মামলা করতে অস্বীকৃতি জানিয়েছে।’ মা নার্সিং হোমের পরিচালক আনোয়ার হোসেন জালাল বলেন, আমার ক্লিনিকে প্রসূতির অপারেশন কিংবা অপারেশনের পর প্রসূতি বা শিশুটির সেবায় কোন ত্রুটি করা হয়নি। ভূমিষ্ঠের পর শিশুটি সুস্থ ছিল। তারপরও ক্লিনিকের উপর হামলা করা হয়েছে। শিশু বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান বলেন, আমার নিকট যখন শিশুটিকে নিয়ে আসা হয়, তখন শিশুটি সুস্থ ছিল। আমার ধারণা দুধ খাওয়ানোর সময় তা শ্বাসনালীতে আটকে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটতে পারে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী