মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদকসহ আটক চারজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২১ ইং
মাদকসহ আটক চারজনের জেল-জরিমানা
চুয়াডাঙ্গা ও দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় ও দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়া ও দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝেরপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। এসময় মাদকসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে আমিরুল ইসলাম ওরফে ঘগর (৩৫), দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর মাঝেরপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে তুহিন ইসলাম (২৮), একই এলাকার রশিদুল হকের স্ত্রী আমেনা খাতুন (৪৮) ও মৃত রওশন আলী শেখের ছেলে গফফার শেখ (৪৫)। আটককৃতদের মধ্যে বাগানপাড়ার ঘগর, দক্ষিণ চাঁদপুেেরর তুহিন ইসলাম, আমেনা খাতুনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং গাফফার শেখকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায়, গতকাল সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহার ইয়াছমিন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বাগানপাড়ার ঘগরকে আটক করা হয়। তাঁর নিকট থকে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত ঘগরকে ভ্রাম্যমাণ আদালতে ৪ বছরের কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এদিকে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও সুরাইয়া মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দর্শনার দক্ষিণ চাঁদপুর মাঝেরপাড়া গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করেন। এসময় রেলক্রসিং এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ তুহিন ইসলামকে আটক করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে একই অভিযানিক টিম দর্শনার দক্ষিণ চাঁদপুর গেটপাড়া থেকে আমেনা খাতুনকে ২০ গ্রাম গাঁজাসহ এবং বিকেল সাগে ৫টার দিকে একই এলাকার গাফফার শেখকে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে তুহিন ইসামকে ৩ মাসের কারাদণ্ডসহ ২ হাজার টাকা জরিমানা, আমেনা খাতুনকে ১ বছরের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গাফফার শেখকে নিয়মিত মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী