মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২১ ইং
১ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের নেতৃত্বে অভিযান সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান পরিচালনা করে ২ কেজি ৪১৬ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত বুচিতলা গ্রামের ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। জানা যায়, চোরাকারবারি কর্তৃক সোনা পাচার করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির নেতৃত্বে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১১টি সোনার বার উদ্ধার করতে সক্ষম হয়। যার ওজন ২ কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি ০২ আনা ০২ রত্তি), আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। উদ্ধারকৃত সোনা দর্শনা থানায় জমা পূর্বক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি বাদী হয়ে মামলা করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী