মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিভিন্ন বয়সী প্রতিযোগীরা যেভাবে অংশ নিয়েছেন, তা ইতিবাচক ঘটনা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
বিভিন্ন বয়সী প্রতিযোগীরা যেভাবে অংশ নিয়েছেন, তা ইতিবাচক ঘটনা
চুয়াডাঙ্গাসহ চার উপজেলায় বঙ্গবন্ধু ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গাসহ জেলার চার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে পৃথক আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা: উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে প্রায় দুই শতাধিক প্রতিযোগী এ দৌঁড়ে অংশগ্রহণ করে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান প্রমুখ। ম্যারাথনে প্রথম স্থান অধিকারী সাইফুল ইসলাম, দ্বিতীয় রহমাতুল্লাহ ও তৃতীয় হয়েছেন সবুজ আলী। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী ২০ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশে ইতোপূর্বে ম্যারাথন অনুষ্ঠিত হলেও মুজিববর্ষ উপলক্ষে দেশে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মানের’ ম্যারাথন এটা। এই ম্যারাথনে দেশি-বিদেশি খ্যাতনামা দৌঁড়বিদরা অংশগ্রহণ করবেন। এটি একটি মজার আয়োজন হবে। ম্যারাথন বাংলাদেশে সেই অর্থে প্রচলিত না হলেও আজকে এখানে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা যেভাবে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন, তা ইতিবাচক একটি ঘটনা। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এ চুয়াডাঙ্গাতে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা ফুটবল মাঠ থেকে এ দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক রোকন, সোহেল, সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবু হাসান বাচ্চু, পৌর কাউন্সিলর জহুরুল হক স্বপন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জান প্রমুখ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ম্যারাথনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রথম পুরস্কার ছিল ওয়ালটন টিভি। দামুড়হুদা: ``দামুড়হুদায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যারাথন দৌঁড়ের শুভ উদ্বোধন করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন। দৌঁড়ে প্রথম স্থান অধিকার করেন জয়রামপুর শেখপাড়ার আল মিরাজ, দ্বিতীয় স্থান অধিকার করে জয়রামপুর গ্রামের সজল আহাম্মেদ ও ৩য় স্থান অধিকার করেন নতুন বাস্তপুর গ্রামের আবুল কাশেম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। পুরস্কার বিতরণ শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক এম নূরুন্নবী। জীবননগর: ``মুজিব শতবর্ষ উপলক্ষে জীবননগরে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। জীবননগর মেইন বাসস্ট্যান্ড থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক গোলাম সরোয়ার, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর থানার (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দৌঁড় প্রতিযোগিতা প্রথম স্থান অর্জনকারী রাজমিস্ত্রি মিণ্টু মিয়া, দ্বিতীয় সাগর হোসেন, তৃতীয় পলাশ মিয়াসহ অংশগ্রহণকারী ২০ জন ব্যক্তির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় জীবননগর উপজেলা থেকে এক হাজার ব্যক্তি অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী