মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে হত্যা বন্ধ ও মাদকদ্রব্য পাচার রোধে আলোচনা

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২১ ইং
সীমান্তে হত্যা বন্ধ ও মাদকদ্রব্য পাচার রোধে আলোচনা
দর্শনা গেঁদে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদক: দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কুষ্টিয়া সেক্টরের চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্ত দর্শনা আইসিপির বিপরীতে ভারতের অভ্যন্তরে গেঁদে বিএসএফ ক্যাম্পে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির পক্ষে নের্তৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, পিএসসি। এছাড়াও বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার এবং আরও ৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নের্তৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী পি কে আনান্দ, পিএমএমএস, পিএমজি। এছাড়াও বিএসএফ দলে আরও ৯ জন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। গতকাল রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ-এর সম্মতিতে ভারতের অভ্যান্তরে গেদে বিএসএফ ক্যাম্পে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধে আলোচনা সভা হয়। এছাড়াও সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে লম্বা কোনো ফসলাদি না লাগানোর বিষয়ে আলোচনা হয় এবং মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও কাঁটাতারের বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়। বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) সৈয়দ সোহেল আহমেদ জানান, সম্মেলনে সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড রোধকল্পে ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে কোনো ফসলাদি না লাগানো এবং মাদক চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং কাটাতারের বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তাঁর সমাধানের ব্যাপারে আলোচনা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী