মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশ অতিদ্রুতই উন্নত দেশের কাতারে দাঁড়াবে

  • আপলোড তারিখঃ ২৪-০২-২০২১ ইং
দেশ অতিদ্রুতই উন্নত দেশের কাতারে দাঁড়াবে
চুয়াডাঙ্গায় মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নত স্বনির্ভর রাষ্ট্র গঠনের জন্য মহাপরিকল্পনা করেছেন। যা সত্যিই অভাবনীয়। তাঁর দূরদর্শী চিন্তার সুফল এখন থেকেই আমরা পাচ্ছি। যেভাবে এগোচ্ছে, তাতে এই দেশ অতিদ্রুতই উন্নত দেশের কাতারে দাঁড়াবে। আমরা এখন থেকেই আগামীর রাষ্ট্রের কথা ভাবছি। আগামী প্রজন্মের জন্য উন্নত রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছি। মূলত প্রতিনিয়তই আমরা উন্নতর হচ্ছি।’ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি আরও বলেন, ‘আমি এবার দিয়ে চুয়াডাঙ্গায় দুইবার আসলাম। এর আগে একবার এসছিলাম। সেটা এখন থেকে ১২ বছর আগে। সরকারি কাজে এসেছিলাম তাই কাজের সূত্রেই বিভিন্ন স্থানে গিয়েছিলাম। অনেক মানুষের সাথে কথা বলেছিলাম। তখনকার চুয়াডাঙ্গা আর এখনকার চুয়াডাঙ্গার অনেক পার্থক্য। তখন মানুষের নানা অভিযোগ ছিল। অথচ এখন মানুষ অনেক শান্তিতে আছে। জেলার আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি সেক্টরের উন্নয়ন হয়েছে। আমি সেদিনই ডিসি সাহেবকে বললাম, তুমি চুয়াডাঙ্গা নিয়ে আমাকে অনেক স্বস্তিতে রেখেছো। তেমন কোনো ঝামেলা এখনো পর্যন্ত দাওনি। সেই হিসেবে আর এখানকার মানুষের সাথে যতটা কথা বলেছি, সেটাতে এটা স্পষ্ট যে এই জেলা অনেক সমৃদ্ধ।’ ইসমাইল হোসেন এনডিসি কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারি সকল কর্মকর্তাকেই বলি, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সাধারণ মানুষকে উন্নত সরকারি সেবা দিতে হবে। মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ ও কষ্ট শিকার করে এই দেশটাকে স্বাধীন করেছে। তাঁদের যথাযথ সম্মান দিতে হবে। আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। সঠিক শিক্ষা দিয়ে তৈরি করতে না পারলে, দিন শেষে আমাদেরই ক্ষতি হবে। ক্ষতি হবে রাষ্ট্রের। নৈতিক শিক্ষার পাশাপাশি যোগ্য করে গড়ে তোলার শিক্ষাও দিতে হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্ব আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক ও সাংবাদিক শাহ আলম সনি। পরে করোনাকালে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আর্থিক অনুদান ও বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার তুলে দেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সুধিজনেরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী